বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছেন র্যাব-১০, সিপিসি-২, 
মোঃ ইমরান হোসেন ইমু,কেরাণীগঞ্জ সংবাদদাতা।
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এই অভিযান করা হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১১.৪০ মিনিটে, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন, ০১টি ডিজিটাল ওয়াচ এবং নগদ দুইশত টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি – ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া খালপাড় এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. সবুজ (২০)। র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান। সাংবাদিকদের
আসামী মো. সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী তিনি দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।