বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার। 
মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১০)।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে র্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান সাংবাদিকদের একথা বলেন’ এই তথ্য জানান।
সোমবার (১১ জানুয়ারি) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি, চারটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. শামীম (২৪), মো. ফয়সাল (২২), মো. শাহজালাল হাওলাদার (২৪), মো. সম্রাট সরদার (২১) ও মো. খায়রুল ফকির (২৭)।
তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। 