বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার।

কেরানীগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার।

মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১০)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে র‌্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান সাংবাদিকদের একথা বলেন’ এই তথ্য জানান।

সোমবার (১১ জানুয়ারি) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি, চারটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. শামীম (২৪), মো. ফয়সাল (২২), মো. শাহজালাল হাওলাদার (২৪), মো. সম্রাট সরদার (২১) ও মো. খায়রুল ফকির (২৭)।

তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host