বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বিচার চাইতে এসে কেরানীগঞ্জে ধর্ষনের শিকার নারী ; র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার

বিচার চাইতে এসে কেরানীগঞ্জে ধর্ষনের শিকার নারী ; র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ধর্ষনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব ১০ এর সিপিসি ২ টিম। ১০ জুলাই ভোরে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের নাগরমহল রোড চেয়ারম্যান মার্কেট নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করে হয়াছে।

র‌্যাব ১০ সিপিসি ২ এর ডিএডি বদিউল আলম জানান, ধর্ষিতা নারী সুনির্দিষ্ট তথ্য প্রমানসহ র‌্যাব অফিসে অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এস পি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে নাগর মহল রোডের চেয়ারম্যান রোডের নিচ তলায় ইব্রাহিমের ইন্টারনেট অফিসে অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ধষর্ণকারী ১। মোঃ তাইজুল ইসলাম (বাপ্পি) (২৩),পিতা- মোঃ শফিকুল ইসলাম, ও তার সহযোগী ২। মোঃ ইব্রাহিম (২৮), পিতা- মৃত ইসমাইল সরকার, ৩। মোঃ একরাম (১৮), পিতা- মোঃ শাহীন মিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, যে অফিসে মেয়েটিকে ধর্ষন করা হয় সেটি একটি রাজনৈতিক ক্লাব ছিলো। ক্লাবের বখাটে কিশোরা কয়েকদিন পর পর ই ছিনতাইসহ নানা রকমের অপকর্মে লিপ্ত থাকতো।

রাজনৈতিক ছত্র ছায়া থাকায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেতো না। গত কয়েকদিন আগে ধর্ষিতা নারী তার পারিবারিক এক বিচার নিয়ে আসে মো: ইব্রাহিমের কাছে। ইব্রাহিম তার পারিবারিক বিষয়টি বিচার করে দেয়। বিচারের পরে মেয়েটি বাসায় চলে যায়। এর কিছুক্ষন পরে আবার মেয়েটিকে অফিসে ডেকে নিয়ে ধর্ষন করা হয়।

এ ঘটনায় মেয়েটি মেডিক্যাল টেষ্ট ও ধর্ষনের প্রমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host