রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

অন্তরের খুনের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অন্তরের খুনের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
।। কেরানীগঞ্জ প্রতিনিধিঃ মোঃইমরান হোসেন ইমু।।। রাজধানীর কেরাণীগঞ্জে বাক-বিতন্ডের জের ধরে ছুরিকাঘাতে কেরানীগঞ্জে অন্তর চন্দ্র মন্ডলের হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার সকালে কেরানীগঞ্জের গোলচত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত বিচারের আওতায় আনার দাবি জানান।
এদিকে কেরানীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ মজুমদার জানান, অন্তর চন্দ্র মন্ডলের হত্যার ঘটনা জানার পরপরই পুলিশ তাৎক্ষনিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে, পর্যায়ক্রমে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে, গত মঙ্গলবার ঐ এলাকার কিশোরদের সঙ্গে অন্য গ্রামের কিশোরদের বাক বিতন্ডা হয়। পরে এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দেয়। ঐ ঘটনার জের ধরে একদল কিশোর দেশিয় ছুরি নিয়ে কাচারিপাড়া এলাকায় মহড়া দেয়। এ সময় তারা অন্তর ও অভিকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে। এতে অন্তর ঘটনাস্থলেই মারা যায়। অভিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host