শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

এখনও ৩০০ টাকা ফি’তে রোগী দেখেন অধ্যাপক আবদুল্লাহ

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের তিন তিনবারের নির্বাচিত ডিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং একুশে পদকপ্রাপ্ত এ চিকিৎসকের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত করেন সিনিয়র-জুনিয়র হাজারও চিকিৎসক।

অসাধারণ যোগ্যতাসম্পন্ন হয়েও তার চালচলন, কথাবার্তা ও পোশাক-পরিচ্ছেদ অতি সাধারণ এক মানবদরদী চিকিৎসকের প্রতিমূর্তি।

অধ্যাপক ডা. আবদুল্লাহর লিখিত পুস্তক ৪১টি দেশের মেডিকেলে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। দেশি-বিদেশি নামিদামি প্রতিষ্ঠানে কর্মরত বহু চিকিৎসক তার সরাসরি ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে একজন জুনিয়র কনসালটেন্ট যেখানে প্রাইভেট চেম্বারে রোগী দেখার ফি কমপক্ষে ৫০০ টাকা নেন, যেখানে সিনিয়র অধ্যাপকদের কেউ কেউ নেন এক থেকে দেড় হাজার টাকা, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।

দেশসেরা মেডিসিন বিশেষজ্ঞ হয়ে তিনি এখনও মাত্র ৩০০ টাকায় রোগী দেখেন। নামমাত্র ফি নিয়েও রোগীর কথা মনোযোগ দিয়ে শুনে তবেই ওষুধ লেখেন। অভিজ্ঞতাসমৃদ্ধ এ চিকিৎসক রোগীর নাড়ি টিপেই বলে দিতে পারেন সম্ভাব্য রোগের কথা।

সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে তাকে আসামি করে মামলা করা হয়। এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) দেশের চিকিৎসক সমাজ ক্ষোভে ফেটে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341