সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

শিক্ষা অনির্বাণ এর সবুজ স্কুল কর্মসূচী শেষ হলো

সামাজিক সংগঠন শিক্ষা অনির্বাণ এর সবুজ স্কুল কর্মসূচী সফলতার সাথে শেষ হলো আজ। কেরাণীগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজায়িত করার লক্ষে প্রতিটি স্কুলে পর্যাপ্ত পরিমানে বৃক্ষ রোপন ও পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন সংগঠনটি। এসো সবুজ স্কুল গড়ি এই শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচী নিয়ে এগিয়ে যেতে চান এ সংগঠনটি। এ সম্পর্কে মিজানুর রহমান সবুজ বলেন : সারাদেশে মোট ১০০টি সবুজ স্কুল গড়ার লক্ষ্যে ‘সবুজ ইশকুল গড়ি’ নামে প্রকল্প হাতে নিয়েছে ” শিক্ষা অনির্বাণ”। তারই ধারাবাহিকতায় কেরাণীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বাগান তৈরি করে “শিক্ষা অনির্বাণ”।

“শিক্ষা অনির্বাণ” এর এই মহৎ উদ্দেশ্য সফল করতে সকলেই “শিক্ষা অনির্বাণ ” এর সাথে থাকবেন। কর্মসূচী সফল করার লক্ষে বৃহস্পতিবার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের মধ্যদিয়ে তারা তাদের এ কার্যক্রমের যাত্রা শুরু করেন। একই সাথে ওই বিদ্যালয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করেন এ সংগঠনের উদ্যোক্তারা। সংগঠনের উদ্যোক্তা মিজানুর রহমান সবুজ ও শাহরিয়ার সুমনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান গোলাম হোসেন সোহেল,দক্ষিণ কেরাণীগঞ্জথানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, থানা মহিলা যুবলীগ নেত্রী তানিয়া শেখ, শাহ সেলিম আহম্মেদ বাবু, আকতারুজ্জামান রুবেল, আরিফুল ইসলাম,ইমরান হোসেন ইমু,মো.অনিক,নাহিদ হোসেন,সুজন আহম্মেদ বুলেট,পলাশ দাস প্রমুখ ।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host