রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

মোসাদ্দেককে যদি খেলাতেই হয়, আট নম্বরে কেন?

দল ভালো করলে অনেক দূর্বলতা, ঘাটতি আর ফাঁক-ফোকর ধরা পড়ে না। হারলে বা খারাপ খেললেই বেড় হয় নানা ছিদ্র ও শূন্যতা। এটাই রীতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ আর গেম প্ল্যানিং প্রশ্নবিদ্ধ। সবার একটাই কথা, ফল কি হতো না হতো সেটা বড় কথা নয়। আসল সত্য হলো বাংলাদেশ একজন স্পেশালিষ্ট বোলার কম নিয়ে খেলেছে।

জাতীয় দলের সাবেক প্রশিক্ষক সারোয়ার ইমরান সেই প্রসঙ্গের সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আজ জাগো নিউজের সঙ্গে আলাপে এ অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের একাদশে আটজন ব্যাটসম্যান। একজন স্পেশালিষ্ট বোলার কম। আমি ভেবে পাই না, চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে একজন স্পেশালিষ্ট বোলার কম নিয়ে মাঠে নামা কেন? এতগুলো ব্যাটসম্যান নিয়ে খেলতে গিয়ে একজন স্পেশালিষ্ট বোলার কমে গেছে। পার্টটাইম বোলার দিয়ে ১০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে চাওয়াও বিস্ময়কর ঠেকেছে। সবচেয়ে বড় কথা আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের মত ব্যাটসম্যানকে আট নম্বরে খেলাচ্ছি। আমার মনে হয় এতে ছেলেটার মেধা ও প্রতিভাকে খাটো করা হচ্ছে। এত নিচে নামার কারণে সে নিজেকে মেলে ধরতে পারছে না। অত অল্প সময়ে সেট হয়ে তেড়েফুড়ে ব্যাট ছুড়তে হয়। মোসাদ্দেক সৈকত বয়সে তরুণ। এটা তার জন্য বাড়তি প্রেশার হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, আমরা তাকে কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হলো, মোসাদ্দেককে যদি খেলাতেই হয়, তাহলে আট নম্বরে কেন? হয় তাকে আরও ওপেরে খেলানো, না হয় তাকে বাদ দিয়ে একজন স্পেশালিষ্ট বোলার খেলানো হলে বরং দলের শক্তির ভারসাম্য আসতো।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host