শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া পেকুয়ার ৭ মামলায় সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মন্জুর

চকরিয়া পেকুয়ার ৭ মামলায় সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মন্জুর।

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার -১ (চকরিয়া – পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমকে হত্যাসহ ৭ টি মামলায় ১৮ দিনের রিমান্ড মন্জুর করেছে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির।
বুধবার সকাল ৯টার দিকে তাকে কক্সবাজার জেলা কারাগার থেকে নিরাপত্তার মাধ্যমে চকরিয়া আনা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত আসামী জাফর আলমকে চকরিয়া ও পেকুয়া থানার ৬টি হত্যা মামলা ও ১ টি বিস্ফোরক মামলায় রাষ্ট্র পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তাগণ গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড এর প্রার্থনা করেন। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাগণ হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ও অজ্ঞাত নামা আসামিদের নাম ঠিকানা চিহ্নিত করণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি জাফর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ডের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত রাষ্ট্র পক্ষের তদন্ত কারী কর্মকর্তা ও সহকারী পাবলিক প্রসিকিউটরদ্বয়ের বক্তব্য এবং আসামী পক্ষের নিয়োজিত আইনজীবী গণের বক্তব্য শুনে ৭টি মামলায় বিভিন্ন মেয়াদে ১৮দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চকরিয়া সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জাফর আলম পালিয়ে গা ঢাকা দেন। তার বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ ৭টি মামলা হয়।
সম্প্রতি জাফর আলম রাজধানী ঢাকার একটি হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
এদিকে চকরিয়া থানার ওসি জানান, সাবেক এমপি জাফর আলমকে হত্যাসহ ৭ মামলায় ১৮ দিনের রিমান্ড মন্জুর করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা উর্ধ্বতন কর্মকতার সাথে আলোচনা করে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে জাফর আলমকে চকরিয়ায় আদালতে তোলা হবে এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ মানুষ খুনি জাফর আলমের শাস্তির দাবীতে পৌরশহরের মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা করে। আপরদিকে জাফর আলমের মুক্তির দাবীতে স্থানীয় আওয়ামীলীগ একটি মিছিল করে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341