মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দোহারের আলোচিত গলাটিপে হত্যা মামলার পলাতক আসামী মাফিয়া’কে আটক করেছে র‌্যাব।

দোহারের আলোচিত গলাটিপে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাফিয়া’কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বিগত ১০ বছর পূর্বে ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা এলাকায় মাফিয়া আক্তার নামক এক মহিলা তার সত ছেলে ০৩ বছরের শিশু জাহিদুল’কে গলাটিপে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে মৃত জাহিদুলের বাবা বাদী হয়ে ঢাকা জেলার দোহার থানায় মাফিয়া আক্তার এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ১৬(০৬)১২, ধারা- ৩০২ দঃ বিঃ। এরই ধারাবাহিকতায় গত ০৮ মে ২০২২ তারিখ আনুমানিক ৯ :৫৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন টেঠামারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দোহারে আলোচিত ০৩ বছরের শিশু জাহিদুল হত্যা কান্ডের সাথে জড়িত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাফিয়া আক্তার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাফিয়া উক্ত হত্যা কান্ডের সাথে সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host