মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

২০১৯ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে প্রত্যাহার করে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের জনগণ সঠিক জবাব দিবে- নসরুল হামিদ বিপু

ইমরান হোসেন ইমু

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কোনো ষড়যন্ত্রই নৌকা কে হারাতে পারবেন না। শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন তিনি এ কথা বলেন। আজ (১২ অক্টোবর) কেরানীগঞ্জের কালীগঞ্জে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি জামাতকে ভোট দিলে যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বন্ধ করে দিবে বিএনপি জোট । বিএনপি নেতা শূন্য ও কর্মী শূন্য হয়ে পড়েছে। তাদের নেত্রী খালেদা জিয়া এখন এতিমদের টাকা চুরির মামলায় জেলখানায় ।তার ছেলে তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামী। আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে যে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের যেসব নেতা নির্বাচন করবো তাদের অবশ্যই সৎ, নিষ্ঠাবান হতে হবে । এমন কোন লোক কে নির্বাচিত করা যাবে না, যাদের দ্বারা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়। মানুষ তাকেই ভোট দিবে যার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে এবং দেশের কোন ক্ষতি হবে না। বাংলাদেশের ছয় জন মানুষ নিয়ে তারা ঐক্য করছে। এ ঐক্যের মাধ্যমে তারা রাজনীতির ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত বাংলার জনগণ মেনে নেবে না। যারা নতুন ভোটার হয়েছে তারা বিশ্বাস করে যে, আগামী নির্বাচনে শেখ হাসিনার কোন বিকল্প নেই। সরকার দুই কোটি টাকা দিয়েছে তেঘরিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য। যদি আওয়ামী সরকার আবার ক্ষমতায় না আসে তাহলে এসবের উন্নয়ন কোন কিছুই হবেনা। সম্মেলনে যুবলীগের সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এমারত হোসেন কে শুভাঢ্যা ইউনিয়নের সভাপতি ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ঢাকা ২ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ,জনাব শাহীন আহমেদ।

তিনি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নসরুল হামিদ বিপুর উন্নয়নের তালিকা পৌঁছে দেয়ার জন্য ,প্রত্যেকটা নেতাকর্মীকে আদেশ প্রদান করেন । আজকে এগিয়ে যাচ্ছে কেরানীগঞ্জ। এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট নেতাকর্মীদের নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলেন। এবং প্রত্যেকটি ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। এমারত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য বক্তব্য রাখেন: কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মোঃ মাহমুদ আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন: দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, মিরাজুর রহমান সুমন, শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন,জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক ও ওয়াসিম প্রমুখ। শুভাঢ্যা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুরাদ হোসেন মেম্বারের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host