বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ শাওন গ্রেফতার

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ শাওন গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদকঃ র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১৫/০৭/২০২০ ইং তারিখ রাত আনুমানিক ২০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও জৈনক দেলোয়ার খান এর দোতলা টিনের ঘরের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়- বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছেন, মোঃ শাওন বেপারী (২০), পিতা-মৃত শামসুল বেপারী, সাং- উত্তর কামারগাঁও (১নং ওয়ার্ড), থানা- শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ। তার কাছ থেকে উদ্ধারকৃত মালামাল হচ্ছে, ইয়াবা ট্যাবলেট ১০০ পিস ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ০১টি।বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলা এবংপাশ্ববর্তী ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host