রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

’শেখ হাসিনা মানেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো’

মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ার খোকা মাঠের সামনে দক্ষিণ যুবলীগের আয়োজিত নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট বলেছেন, গণসংযোগ কর্মসূচিতে গণজাগরণ সৃষ্টি করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনা হবে। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই গণতন্ত্র ও উন্নয়ন। ভোট ও ভাতের অধিকার। শেখ হাসিনা মানেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।সম্রাট বলেন, বিএনপি-জামায়াতে কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচন বানচাল করতে পারবেনা। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা সজাগ থাকবে। যুবলীগের নেতাকর্মী বেঁচে থাকলে শেখ হাসিনার উন্নয়নের গতিপথ কেউ রোধ করতে পারবে না।কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবেই ঢাকা- ৬ আসনের ১১টি ওয়ার্ডে আজকের এই গণসংযোগ কর্মসূচি পালন করছে দক্ষিণ যুবলীগ।

গণসংযোগে সম্রাট বলেন, ‘বিএনপি- জামায়াতে কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচন বানচাল করতে পারবেনা। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা সজাগ থাকবে। যুবলীগের নেতাকর্মী বেঁচে থাকলে শেখ হাসিনার উন্নয়নের গতিপথ কেউ রোধ করতে পারবে না।’যুবকদের উদ্দেশ্যে যুবনেতা বলেন, যুবলীগে কোনো চাঁদবাজ, সন্ত্রাস ও বেয়াদবের স্থান নেই। যুবলীগ করলে কিছু নিয়ম মেনে চলতে হয় আগামী ৫ তারিখে রাজধানীতে যুবসমাবেশ করা হবে বলেও জানান দক্ষিণ যুবলীগের সভাপতি।দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলী আকবর বাবুলের সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে আরও বক্তৃতা দেন দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল কবির রেজা, সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host