রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

শাহরুখের পাশেই কাজলের মূর্তি!

লন্ডনের মাদাম তুসো জাদুঘরের খ্যাতি জগতজোড়া। এখানে বিশ্বের তাবৎ জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি স্থাপন করে তাদের সম্মান জানানো হয়।

এরই মধ্যে বলিউডের বহু তারকার মূর্তি স্থাপন করা হয়েছে এ জাদুঘরে। এ তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার সেই তালিকাভুক্ত হচ্ছেন মায়াবি চেহারার অধিকারিণী কাজল।

জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেকান ক্রনিকেল জানিয়েছে, শিগগির মাদাম তুসোয় কাজলের মোমের মূর্তি উন্মোচন হচ্ছে। অবশ্য পদ্মশ্রী খেতাব পাওয়া এ তারকার মূর্তি আরও আগে সেখানে স্থান করে নিতে পারত। কিন্তু কেন পারেনি, তা অজানা। তবে দেরিতে হলেও সেটি বাস্তবে রূপ পাচ্ছে।

কাজলের সঙ্গে এরই মধ্যে দেখা করে গেছে মাদাম তুসো কর্তৃপক্ষ। তারা মূর্তির মাপও নিয়েছেন। পোশাক, স্টাইল, সাজসজ্জাও ঠিক করা হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলেশাহরুখ খানের মূর্তির পাশেই স্থাপন করা হবে নায়িকার মূর্তি।

স্ক্রিনে শাহরুখ-কাজলের রসায়ন দুর্দান্ত। বিশ্বব্যাপী অগণিত ভক্ত-সমর্থক রয়েছেএ জুটির। শোনা যাচ্ছে, তাআমলে নিয়েই এ সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।

পর্দায় শাহরুখ-কাজলকে শেষবারের মতো দেখা গেছে ‘দিলওয়ালে’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৫ সালে। এর পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রটেছে- ফের জুটি বেঁধে কাজ করবেন তারা। তাদের সিনেমাটির কাজও শুরু হচ্ছে এ বছর।

উল্লেখ্য, কাজলের মূর্তিটি উন্মোচনে আমন্ত্রণ জানানো হয়েছে স্বামী অজয় দেবগণসহ পরিবারের সবাইকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host