বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

শাখারী বাজারে র‌্যাবের অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন আটক।

শাখারী বাজারে র‌্যাবের অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন আটক।

আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১ /
শাখারী বাজারে অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন আটক।

মোঃ ইমরান হোসেন ইমু,,,

রাজধানীর ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা। বুধবার (১৩ জানুয়ারি) বিকাল পৌনে পাচটার দিকে সিপিসি-৩, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে ৬০ নং শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের অভিযানিক দল। এসময় ৪৫৯ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় (আতশবাজী) নগদ (ছয়শত) টাকাসহ সানু সাহা (৩৪) নামের একজন কে আটক করা হয়েছে।

এছাড়াও একই তারিখ রাত নয়টার সময় সিপিসি-১, র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব এর নেতৃত্বে কোতয়ালী থানার শাখারী বাজার এলাকা থেকে ১৬৬০ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় (আতশবাজী) ও একটি মোবাইল ফোনসহ শুভ ভৌমিক (৪৪) নামের একজন কে আটক করা হয়। র‌্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host