শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

র্যাব-১০ এর অভিযানে আতশবাজি ও বিস্ফোরক উদ্ধার
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) কেরানীগঞ্জ কোম্পানী কমান্ডার এ এস পি আবুল কালামের নেতৃত্বে ঢাকা চকবাজার এপি আবেদ ট্রেডার্স ফ্রেন্ডশীপ মার্কেটের ৪র্থ তলার গোডাউন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।এসময় মোঃমজিদ ও মোঃইদ্রিস খান নামে দুজন কে আটক করা হয়।আটককৃত ব্যাক্তিদের কাছ থেকে বিপুল পরিমান অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ করা হয়। ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
