মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকা থেকে ৭ জন ছিনতাইকারী আটক।

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকা থেকে ৭ জন ছিনতাইকারী আটক।

গত ০৩/০৭/২০২২  তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখী ও  রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তপন মাতব্বর (২৬), ২। গোলাম রাব্বী (২২), ৩। মোঃ ইমন (২০), ৪। রুবেল ফকির (২৫) ও ৫। মোঃ শফিকুল (২৫) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি সুইচ গিয়ার চাকু, ০২টি ছুরি, ০১টি চাকু, ০৩টি মোবাইল ফোন ও নগদ-৭৬০ টাকা জব্দ করা হয়।

গত ০৩/০৭/২০২২ তা র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বøক-বি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আকাশ (২১) ও ২। শ্রী গোপাল চন্দ্র নন্দী (৩৫) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি সুইচ গিয়ার চাকু, ০১টি ছুরি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও  শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host