বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর অভিযানে বিয়ার, বিদেশী মদ, ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা হতে বিয়ার, বিদেশী মদ, ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ১২ ফেব্রুয়ারি ২০২২  আনুমানিক ৯:৩৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নরুন্ডি বাসতালা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৬৩,৬০০/- (এক লক্ষ তেষট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের ১৯২ বোতল বিয়ার ও ০২ বোতল বিদেশী মদসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাহিদুল ইসলাম (২০) বলে জানা যায়।

এছাড়া একই তারিখ আনুমানিক ১৪:১৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল মিয়া (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ১,৬০০/- (এক হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিয়ার, বিদেশী মদ, ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host