শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

র্যাব ১০ এর অভিযানে ইয়াবাসহ আটক ২
র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১০ এর অভিযানে ২ মাদক কারবারীকে আটক করেছে।বুধবার বিকালে রাজধানীর চকবাজার টিনগলি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনঃ ১. নিশি আক্তার (১৯), ২.হানিফ টুটুল (৩৩)।এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ১০ সিপিসি ২ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকা জেলার চকবাজার থানাধীন ৭০/১ বেগম টিন গলি এলাকায় মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের সাথে থাকা ১০০০ পিস ইয়াবা, ও নগদ ২৬৯০০০/- টাকা এবং ৫ টি মোবাইল ফোন সহ হাতে-নাতে আটক করা হয়।
র্যাব ১০ সিপিসি ২ কেরানীগঞ্জের এর ডিএডি বদিউল আলম এতথ্য নিশ্চিত করে জানান,
আটককৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকা চকবাজার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে ।
