বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

রাজধানীর কদমতলীতে ১৯ জুয়ারি গ্রেফতার।
ঢাকার কদমতলী থানার মুন্সিখোলা চেয়ারম্যান লুৎফর রহমান রোড এলাকায় অভিযান চালিয়ে ১৯ জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৫ডিসেম্বর) র্যাব-১০ মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান। বৃহষ্পতিবার রাত ১১.৫৫ মিনিটে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালানোর চেষ্টা করে।
এ সময় নগদ বায়ান্ন হাজার তিনশত(৫২,৩০০) টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।