রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

যাত্রী বোঝাই লঞ্চে আগুন

বরিশাল থেকে যাত্রী বোঝাই করে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগ মুহূর্তে এমভি কামাল খান-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল টার্মিনালে নোঙর করা অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে লঞ্চটির একটি কক্ষের টেলিভিশন ও বিছানার তোষকসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়। ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বেশকিছু যাত্রী ওঠার পরে লঞ্চটির ৩১৭ নম্বর কেবিনে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ওই সময় যাত্রীরা আতঙ্কে ছোটোছুটি শুরু করেন। পরিস্থিতি দেখে লঞ্চ কর্তৃপক্ষ জেনারেটর বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষতি হয়নি। শুধুমাত্র একটি বৈদ্যুতিক পাখা ও বিছানার তোষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কেবিনের বৈদ্যুতিক পাখায় শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।

বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানিয়েছেন, তেমন কোনও ক্ষতি না হওয়া লঞ্চটি ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host