বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

যাত্রাবাড়ী এলাকা হতে নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেটসহ ২ জনকে আটক করেন র‌্যাব-১০।

যাত্রাবাড়ী এলাকা হতে নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেটসহ ২ জনকে আটক করেন র‌্যাব-১০।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ এমিলী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেটসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ২১ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ৩ ঘটিকা হইতে ০১:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিক্রয় করার অপরাধে ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাদ্দাম হোসেন মুন্না (২৮) ও ২। মোঃ আব্দুল কাইয়ুম (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি ওয়াকি-টকি সেট ও ০৪টি ওয়াকি-টকি সেটের চার্জার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিক্রয় চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অসৎ উদ্দেশ্যে এই বিক্রয় নিষিদ্ধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিভিন্ন অপরাধ চক্রের সদস্যদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host