রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

বেকারের সঙ্গে মেহজাবিনের প্রেম

একজন বেকার ছেলের আশপাশে তার মা-বাবা, প্রেমিকাসহ অনেকেই থাকেন। উপার্জন না করতে পারা বেকার ছেলেদের তার পাশের মানুষজন কীভাবে দেখে সেটি নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘বেকার’। এতে বেকার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। ফাহাদ আল মুক্তাদিরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ্।

সম্প্রতি রাজধানীর উত্তরা, কাওলাসহ বেশ কিছু স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নাটকটির গল্প দারুণ। তবে এতে কিন্তু বেকার ছেলের দুঃখ-কষ্ট এবং সে না খেয়ে মরে যাচ্ছে এসব দেখানো হয়নি। কেবল বেকারদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।

এটিও এ বছরের আমার অন্যতম আলোচিত নাটকের একটি হবে বলে আমার বিশ্বাস।’ এর আগে একই নির্মাতা বেকার প্রেমিকের গল্প নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলেন। সে নাটকের গল্পের সঙ্গে এটির গল্পের কোনো মিল নেই বলেই জানিয়েছেন নির্মাতা।

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি কোনো চ্যানেলে বা কোনো অনলাইন প্লাটফর্মে মুক্তি দেয়া হবে বলে নির্মাতা জানান। নাটকের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান করছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন এ অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host