রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রস্তুতি সভা

বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে
ঝালকাঠি নাগরিক ফোরামের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কোর্ট রোডস্থ জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি ইউসুফ আলী মোল্লা।
বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু লাল দাস, যুগ্ম-সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামি ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজন সম্মানণা অনুষ্ঠানের আয়োজনসহ আগামি ২ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার ৩ যুগপূর্তি উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় সড়ক দূর্ঘটনায় আহত সংগঠনের সভাপতি আলহাজ্ব শামসুল হক মনুর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া বিজয় মাস উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের সদস্য ফরম বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। যারা সংগঠনের সদস্য পদ পেতে আগ্রহী তাদেরকে নিম্মলিখিত স্থানসমুহ থেকে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করার জন্য আহবান করা যাচ্ছে। স্থান সমুহ যথাক্রমে ঝালকাঠি কোর্ট রোডস্থ বিএমএসএফ জেলা কার্যালয় ও তমা কম্পিউটার্স, আমতলা রোডস্থ ওয়ার্ক ফাউন্ডেশন, বাসষ্ট্যান্ড সংলগ্ন পরশ মেডিকেল হল, হোগলাপট্টিস্থ সাগর হালদারের এস এইচ ইন্টারন্যাশনাল, রাজাপুর সোহাগ ক্লিনিক, কাঠালিয়া বিএমএসএফ কার্যালয় ও নলছিটি বিএমএসএফ কার্যালয়ে ফরম পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host