মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন,

 

মোঃ ফয়সাল হাওলাদার স্টাফ রিপোর্টার।

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে এবং বরিশালের সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ নোমানির নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বসকোর সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মিথ্যা মামলায় গ্রেফতার, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের জন্য পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক,সাংবাদিক হাওলাদার ফয়সাল ,সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক জিয়াউদ্দিন জুলু, সাংবাদিক মাসুদ রানা বিপ্লব, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host