শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বিএমএসএফ শরীয়তপুর জেলা সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বিএমএসএফ শরীয়তপুর জেলা সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ঢাকা ২৯ জুলাই ২০১৯: শরীয়তপু‌রে সিএন‌জি শো-রু‌মের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিত চিত্র ধারণ করায় বাস শ্র‌মিক‌দের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল ডি‌বি‌সি নিউজের জেলা প্র‌তি‌নি‌ধি বি এম ইশ্রাফিল। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানিয়েছেন এবং যারা এ হামলা ক‌রে‌ছে তা‌দেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবী করেছেন।

২৯ জুলাই সোমবার দুপুর ১২টার সময় শরীয়তপুর পুলিশ বক্সের সামনে তিনি এ হামলার শিকার হন। তাকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সোমবার দুপুর ১২টার সময় শরীয়তপুর পুলিশ বক্সের সামনে অবস্থিত রূবেল খানের সিএন‌জি শো-রু‌মের উদ্বোধন করেন। এ সময় ডি‌বি‌সি নিউজের জেলা প্র‌তি‌নি‌ধি বি এম ইশ্রাফিল সেই উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণ করছিলেন। তখন কতিপয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্য তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার ক্যামেরা ভাংচুর করে। এতে বি এম ইশ্রাফিলসহ বেশ কয়েক জন সাংবাদিক গুরুতর আহত হন।

এ ব্যাপারে বি.এম ইশ্রাফিলের সাথে আলাপ কালে তিনি বলেন, আজ রূবেল খানের সিএনজি’র শো রুমের উদ্বোধন হওয়ার কথা ছিলো। আমি সেখানে ভিডিও চিত্র ধারণ করছিলাম। তখন কতিপয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্য সেখানে অতর্কিত হামলা চালায় এবং আমার ক্যামেরাসহ বেশ কিছু সিএনজি ভাংচুর করে। আমিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host