বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

ফসলী জমিতে হাউজিং প্রকল্পে বাধা, বাড়িঘর ভাঙচুর আহত ৩০

ফসলী জমিতে হাউজিং প্রকল্পে বাধা, বাড়িঘর ভাঙচুর আহত ৩০

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ২৩:১৬, ১০ সেপ্টেম্বর, ২০১৯
ফসলী জমিতে হাউজিং প্রকল্পে বাধা, বাড়িঘর ভাঙচুর আহত ৩০
কেরাণীগঞ্জে ফসলী জমিতে হাউজিং করতে বাধা দেওয়ায় সংঘর্ষে আহত গ্রামবাসী। ছবি:

ঢাকার কেরানীগঞ্জে বামনশুর মডেল টাউন হাউজিং কোম্পানি ড্রেজার দিয়ে ফসলী জমি ভরাট করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এ সময় ড্রেজার দিয়ে ২১টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। হাউজিং কোম্পানির লোকজনের হামলায় আহত হন অন্তত ৩০ জন। মঙ্গলবার দুপুরে বামনশুর এলাকায় এ ঘটনা ঘটে।

মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এলাকার দুইশ কৃষকের ফসলী জমিতে ড্রেজার দিয়ে জমি ভরাট করে হাউজিংয়ের কাজ করতে এলে গ্রামবাসীর তাদের বাধা দেয়। এ সময় তাদের ওপর হামলা চালালে ৩০ জন আহত হন।

আহতদের মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বিকালে ফরিদা (৫৫), সবজি (২০), পারুল (৫০) ও আলমসহ (২০) চার জনের অবস্থা আশংকাজনক হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় শেখ হাসিনা

মডেল থানা ওসি (তদন্ত) সোয়েব মোল্লা জানান, ওই ঘটনায় আহত লাখি বেগম বাদি হয়ে রাতে কেরানীগঞ্জ মডেল থানা একটি মামলা করেছে।তিনজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host