সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের র‌্যালী

শামীম আহম্মেদ,
পুলিশকে সহযোগিতা করুন, পুলিশের সেবা গ্রহন করুন এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে আজ সোমবার কেরাণীগঞ্জে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্য়ারি উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মো.যুবায়েরের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রার উদ্ধোধন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুইয়া।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার,ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার ওসি মো.মনিরুল ইসলাম,কেরাণীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক সোয়েব মোল্লা,পুলিশ পরিদর্শক অপারেশন সারোয়ার হোসেন, মো.শাহ আলম, উপ-পরিদর্শক সাইদুজ্জামান বাচ্চু প্রমুখ ।
শোভাযাত্রাটি কেরাণীগঞ্জ মডেল থানা থেকে বের হয়ে জিনজিরা বাসরোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মডেল থানায় এসে শেষ হয়। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host