বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

পুরান ঢাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাড়ে ১৫ লাখ

পুরান ঢাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাড়ে ১৫ লাখ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

র‌্যাব-১০ ও বিএসটিআইয়ের প্রতিনিধি দলের সহযোগিতায় রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ছয় প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১০-এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানান। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলা ওই অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ছয় লাখ টাকা, হাজী আব্দুল মজিদ স্টোরকে পাঁচ লাখ টাকা, অপর্না ট্রেডিং এজেন্সিকে তিন লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা করে মোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই লাখ টাকার ভেজাল কসমেটিকস জব্দ করা হয়।

বেশ কয়েকদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল বলেও জানান র‍্যাবের মিডিয়াসেল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host