বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

পিরানহা মাছ বিক্রেতাকে ,জরিমানা করেন মোবাইল কোড
আব্দুর রহমান,আলীকদম প্রতিনিধি,
বান্দরবান জেলা আলীকদম উপজেলা চৈক্ষ্যং রেপার পাড়া হাটবাজারে সরকার নিষিদ্ধ করা ঘোষিত ক্ষতিকর পিরানহা মাছ বিক্রি করায় মোবাইল কোর্ট ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার ২৩ আগষ্ট দুপুর ১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এ সময়
মোবাইল কোর্ট নির্দেশিকা জয় বণিক প্রসিকিউশন দাখিল এর মাধ্যমে আলীকদম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
এই সময়,অর্থদন্ডপ্রাপ্ত মাছ ব্যাবসায়ী চকরিয়া উপজেলার মোহাম্মদ সেকেন্দাররের ছেলে নুরুল কাদের(৩৫)। আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, মৎস রক্ষা সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১৬ ধারার বিধান লংঘনের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের নিষিদ্ধ মাছ, জাটকা, জেলিযুক্ত মাছ বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।