রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

পহেলা ডিসেম্বর আলোচনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে বিএমএসএফ

পহেলা ডিসেম্বর আলোচনা ও সন্ধ্যায়
মোমবাতি প্রজ্বলন করবে বিএমএসএফ

ঢাকা ২৫ নভেম্বর ২০১৯: প্রতি বছরের ন্যায় এ বছর ১ ডিসেম্বর বিকেলে বিএমএসএফ’র আয়োজনে দেশের সকল জেলা-উপজেলায় বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হবে। আয়োজন সফল করতে বিএমএসএফ’র সকল জেলা উপজেলা শাখাসমুহকে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় শাখা সমুহের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ/শহীদ মিনার/গুরুত্বপূর্ন স্থানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সুশীল সমাজ ও তরুনদের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ আয়োজন করা হবে।

মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর বিএমএসএফ’র আয়োজনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রার আয়োজন করে আসছে। এ আয়োজনকে সারাদেশে ছড়িয়ে দিতে এবছর দেশের সকল শাখা সমুহ একযোগে ১ ডিসেম্বর আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ, র‌্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা ও রচনা প্রতিযোগিতার মাসব্যাপী নানা আয়োজন থাকবে।

এতে সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম বাড়বে। ফলে সাধারণ মানুষ এবং তরুনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host