মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের এক সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের এক সদস্য গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে মো. পিয়াস আলী (২১) নামে এক ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার গন্ডবিল গ্রামের মো. ইমাজ উদ্দিন সরকারের ছেলে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মহারাজপুর গ্রামে শুক্রবার সকাল ১০টার দিকে
উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় মোবাইল ফোন ও সিমকার্ডসহ মো. পিয়াস আলীকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে তাঁদের পরিচিতজনদের নিকট হতে প্রতারণা পূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা মামলা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host