সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

নাচোল বাজারে চা স্টল পুড়ে ছাই।

নাচোল বাজারে চা স্টল পুড়ে ছাই।

এম এ করিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি চায়ের দোকানে আগুন লাগে।গতকাল সোমবার দিবাগত রাত ২টার সময় নাচোল থানা গেটে সামনে একটি চায়ের স্টল পুড়ে ছাই।

দোকান মালিক নাচোল বাজারের মাইনুল ইসলাম রজব এর ছেলে মনিরুজ্জামান শুভ বলেন, সে গত রাত ১.৩০মিনিটে চায়ের দোকান বন্ধ কর বাড়ী যায়। পরে নাইট গার্ড উজ্জল দোকানে আগুন লাগার সংবাদ দিলে আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে আগুন লাগা দেখতে পায় পরে ফায়ার সার্ভিস কে খবর দেয় ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলেই পৌছানোর আগেই যমুনা ফ্রিজ(২০সেপটি), রাউটার ,বক্স, কোমল পানীয়, মুদিখানার মালামল, প্লাস্টিক চেয়ার ,টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শুভর দাবী হিংসার বসঃবরতী হয়ে কে বা কাহারা আমার দোকানে আগুন দিয়েছে। আমার পরিবারের সদস্যদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানায়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিরন আলী জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারনে সেখানে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারনে আগুন লেগেছে বলে নাচোল ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host