রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “তুই বড় বেঈমান”প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী রাকা পপির।

নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “তুই বড় বেঈমান”প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী রাকা পপির।

নিজস্ব প্রতিবেদক
নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “তুই বড় বেঈমান”প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী রাকা পপির। সম্প্রতি Raka Popi Official ইউটিউব চ্যনেলে গানটি প্রকাশিত হয়।নতুন নতুন গান দিয়েই দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী রাকা পপি। একের পরে এক মৌলিক গান দিয়ে ইতোমধ্যেই দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে বাংলা ভাষাভাষীদের মনে জায়গা করে নিয়েছেন।

এই নতুন গান প্রসঙ্গে রাকা পপি বলেন, এটি একটি স্যাড রোমান্টিক ফোক গান। ভালোবাসার মানুষ মনে কষ্ট দিয়ে যখন চলে যায় তখন মনের অবস্থা ঠিক যেমন হয় এই চিত্রটাই ফুটে উঠেছে গানের মাধ্যমে। গানটি দর্শক শ্রোতাদের মনে স্থান করে নেবে বলে রাকা পপি মনে করেন। “তুই বড় বেঈমান” গানটির কথা লিখেছেন রামানন্দ সরকার ও সুর করেছেন এন.এ. জিয়া। গানটির সংগীত পরিচালনা করেছেন এইচ.আর., লিটন। জীবন চন্দ্র দাস এর পরিচালনায় নির্মাণকৃত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিমুল চৌধুরী।

এর আগে “প্রেম নগর”, ” ও কালাচাঁন”, “সব কথা হবেনা বলা” , “গোধুলি বিকেল”, “ভালোবাসার ধরন” সহ প্রায় ৫০ টির অধিক মৌলিক গানে তিনি কন্ঠ দিয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার,বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ অন্যান্য টেলিভিশন চ্যানেল এবং দেশ এবং দেশের বাইরে স্টেজসমূহে নিয়মিতভাবে সংগীত পরিবেশন করে ব্যস্ত সময় পার করছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host