বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

দোহারে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

 আবুল হাশেম ফকির গতকাল ৭ এপ্রিল শনিবার দুপুরে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮ মোল্লা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও দাতা সদস্য বিদ্যালয় পরিচালনা পরিষদের ও বাংলাদেশের সুনামধন্য গীতিকার প্রযোজনা ও প্রকাশনা দেশবরেণ্য শিল্পী হাসান মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা মরহুম বজলুর রহমান ভূইয়ার সহধর্মিনী মহিয়া বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্মল রঞ্জন গুহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন নেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী করে শিক্ষার মান ১০০% নিশ্চিত করতে হবে।নির্মল রঞ্জন গুহ আরো বলেন,সেখ হাসিনার সরকারই শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।আশাকরি আগামীতে যদি আওয়ামীলীগ আবার সরকার গঠন করে তাহলে বছরের শুরুতে শুধু বই বিতরণই নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে সরকারীকরণ করে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শক্তিশালী করতে জননেত্রী সেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এ্যাড: রমিজ উদ্দিন ভূইয়া,বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সেখ আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নয়াবাড়ি ইউনিনয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান কামাল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেখ শাখাওয়াত হোসেন নান্নু,ইন্জিনিয়ার এম এ খান সোহেল,প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি কমল চন্দ্র পাল, সাধারন সম্পাদক এড: জহিরুল ইসলাম (বিপ্লব) ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ সিকান্দার আলী মোল্লা,নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আঃ রশিদ সহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক আঃ কুদ্দুছ, স্কুলের প্রধান শিক্ষক বাবু সরোজ কুমার সরকার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহজাহান পত্তনদার চিনু,আবুল কালাম আজাদ প্রমুখ।পরিশেষে পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host