শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দোহারে আতশবাজিকে কেন্দ্র করে হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক.

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় আতশবাজিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে। ঈদের আগেরদিন গত মঙ্গলবার উপজেলার নারায়নপুর গ্রামের শেখ ওহাবের দোকানের সামনে এঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় জবলের ছেলে পান্নু, তার ভাই মিরাজ, মিরাজের স্ত্রী হাসিনা ও মিরাজের ফুফু শ্বাশুড়ী আ. করিমের স্ত্রী হাফিজা।

এঘটনায় পান্নুর ছোট ভাই জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক প্রচার সম্পাদক মো. ইমারত হোসেন বাদি হয়ে ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মৃর্ধাকে হুকুমের আসামী করে থানায় অভিযোগ করেছেন।

ঘটনার বর্ননা দিতে গিয়ে হাসপাতালে ভর্তি আহত হাফিজা বেগম আগামীর সময় পত্রিকার সাংবাদিক জানতে পেরে হাউমাউ করে কান্না করে বলেন, ঈদের আগেরদিন নারায়নপুর গ্রামের শেখ ওহাবের দোকানের সামনে ফরহাদ চেয়ারম্যানের ছেলে ও ভাতিজা আতশবাজির খেলা করছিল। পাশে শেখ মিরাজের ছেলে আশিক (১৩) বসে বন্ধুদের সাথে গল্প করছিল। একটি আতশবাজি আশিকের পিঠে ছুড়ে মারলে আশিকের সাথে শহিদের ছেলে ও চেয়ারম্যানের ছেলের ঝগড়া হয়। আশিক তার পিতা মিরাজকে বিষয়টি জানায়। এমন সময়ে ঐ রাস্তা দিয়ে চেয়ারম্যান ফরহাদ মৃর্ধা আসার সময় ঘটনার বিষয় নিয়ে তার কাছে বিচার চায় মিরাজ। তবে ঘটনার সাথে চেয়ারম্যানের ছেলে ও ভাতিজা জড়িত থাকায় চেয়ারম্যান ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মিরাজ প্রতিবাদ জানালে চেয়ারম্যানের সাথে তার বাকবিতন্ড হয়। এসময় চেয়ারম্যান মিরাজকে সন্ত্রাসী বলে চিকিৎসা দিলে চেয়ারম্যানের ছেলে হাসান মৃর্ধা, ভাই রাহুল মৃর্ধা, ভাগ্নে সাদ্দাম মৃর্ধা ও কেয়ারটেকার মজনু আকন্দসহ অজ্ঞাত আরো কয়েকজন মিরাজের উপর হামলা করে। তাকে স্থানীয় শেখ চুন্নুর বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে মিরাজ স্বজনরা উদ্ধার করতে এলে চেয়ারম্যানের লোকজন টর্চলাইট ও বাঁশের লাঠি দিয়ে মিরাজের ভাই পান্নু স্ত্রী হাসিনা ও ফুফু শ্বাশুড়ী হাফিজাকে পিটিয়ে আহত করে।

খবর ফোনে ফোনে ছড়িয়ে পরলে সাবেক ছাত্রনেতা সেন্টু দোহার থানার ওসি সাজ্জাদ হোসেনকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুন্নুর ঘর থেকে মিরাজকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে দোহার থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।

হাসপাতাল সূত্রে ও প্রতক্ষ্যভাবে দেখা যায় রোগীদের অবস্থা এখনো নাজুক। আহত হাফিজা আগামীর সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আরো জানান, ওরা মানুষ নয় আমাদেরকে যেভাবে মারধর করেছে এভাবে কোন মা-বোনকে মারধর করে না। ওরা আমার কাছ থেকে আধা ভরির একটি গলার চেইন,ও একটি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়েছে। এইরূপ ঘৃণ্য বর্বরোচিত হামলার বিচার চাই।

এবিষয়ে দোহার থানার দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই অখিল সরকার মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি উভয়কেই বলেছি নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা অব্যাহত রাখার। যদি না হয় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাশ্ববর্তী পদ্মা নদীর কুল ঘেঁষে ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে মো. ফরহাদ মৃর্ধা নির্বাচিত হন। এখানে বেশ প্রভাব খাটিয়ে চলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host