শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দেবর দ্বারা দখলকৃত বাড়ি উদ্ধার করতে গিয়ে আহত হলেন বিধবা

দেবর দ্বারা দখলকৃত বাড়ি উদ্ধার করতে গিয়ে আহত হলেন বিধবা

নিজস্ব প্রতিনিধি:
চট্রগ্রামের সাতকানিয়ায় চর পারার স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ি ও কালো টাকার মালিক আলাউদ্দিন আল আজাদের ক্যাডার বাহিনী কতৃক নির্যাতনের শিকার হয়েছেন একই এলাকার মৃত বেদার হোসেনের বিধবা স্ত্রী আয়েশা হোসেন। গতকাল বেলা ১১ ঘটিকার দিকে চরপারস্থ বিধবার গ্রামের বাড়িতে আলাউদ্দিন ও তার সহযোগী কতৃক জোরপূর্বক দখলদারিত্বের প্রতিবাদ করতে গেলে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে আয়েশা হোসেনকে শারিরিকভাবে প্রহার করে লাঞ্চিত করে।
সরজমিনে এলাকাবাসির প্রত্যক্ষ বক্তব্যে জানা যায় যে, আলাউদ্দিনের আপন বড় ভাই মৃত বেদার হোসেনের সন্তানদের সাথে সম্পত্তির বিরোধের জেরে দীর্ঘদীন যাবত কলহ চলছিল। দীর্ঘদিন যাবত আলাউদ্দিন তার দখলকৃত ভাইয়ের বাড়িতে অসামাজিক ব্যবসা ও চোরাকারবারিদের গোপন স্থান হিসেবে ব্যবহার করে আসছিল প্রশাসনের সহযোগিতায়।
সম্প্রতি দেশে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক ও সন্ত্রাস বিরোধি অভিযানে দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী ও চোরাকারবারিরা গা ঢাকা দিয়েছে। চরপারাবাসি আয়েশা হোসেনকে তাহার স্বামীর বাড়ি পুনরোদ্ধারের জন্য সাতকানিয়া আসতে বলেন। আয়েশা হোসেন সাতকানিয়া থানায় আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ না নিয়ে বাড়িতে ফিরে যেতে বলেন।
গ্রামবাসি ধারণা করছে পুলিশ আলাউদ্দিনের সাথে যোগসজাস করে আয়েশা হোসেনের স্বামীর বাড়ি দখল করে অবৈধ অসামাজিক ব্যবসায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে সহযোগিতা করছে।
পুলিশের আশকারায় আলাউদ্দিন ও তার ক্যাডাররা বিধবার উপর বর্বর নগ্ন হামলা করার সাহস পেয়েছে এই ব্যাপারে সাতকানিয়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি। আয়েশা হোসেনের বড় ছেলে আনোয়ার হোসেন মাদক মামলার আসামি হয়ে বর্তমানে চট্টগ্রাম জেলে রয়েছে তার অন্য দুই ছেলে আলাউদ্দিনের দায়েরকৃত মিথ্যা মামলায় বিদেশে পলাতক রয়েছে। আহত বিধবাকে চিকিতসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host