শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দুদকের অভিযানে কেরাণীগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসে দুই দালাল আটক


শামীম আহম্মেদ.
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর শুভাঢ্যা জোনাল অফিসে আকস্মিক অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দূর্ণীতি দমন কমিশন(দুদক)। দুদকের হটলাইন ১০৬ এর মাধ্যমে অভিযোগ পেয়ে আজ বুধবার দুপুরে এ অভিযান চালায় দুদক টিম। দুদকের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক মো. সবুজ হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়। এসময় তারা মিটার সংযোগের জন্য অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অমল চন্দ্র দাস(৪৬) ও ইমরান(২৮)কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিনের সহকারী কমিশনার (ভুমি) প্রমথ রঞ্জন ঘোটক।
অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলাম জানান, আমাদের ব্যবহৃত হট লাইনের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা অমল চন্দ্র দাস ও ইমরানকে আটক করি। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শুভাঢ্যা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম জানান,দুদকের হাতে ধৃত অমল চন্দ্র দাস ও ইমরান বহিরাগত কোন দালাল নয়। তারা আমাদের অফিসের অন্তর্ভুক্ত ইলেক্ট্রিশিয়ান । তারা গ্রাহকের বিদ্যুৎ লাইন সংস্থাপনের জন্য ওয়ারিং এর কাজ করেন। এ কাজের জন্য হয়তবা কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার জন্য কোন গ্রাহক দুদকে অভিযোগ করলে দুদক টিম তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন।
শুভাঢ্যা উত্তর পাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবুল কালাম জানান, দুদকের হাতে ধৃত ইমরান বিগত ছয়মাস আগে তার বাড়িতে ২টি মিটার স্থাপনের জন্য তার কাছ থেকে সারে চার হাজার টাকা নিয়ে দেই দিচ্ছি বলে নানা অজুহত দেখিয়ে আসছিল। আজ দুদক তাকে আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। আবুল কালাম বলেন দেশের প্রত্যেকটি সেক্টরে এভাবে অভিযান পরিচালনা করে সকল অনিয়ম কারিকে আইনের আওতায় আনা হোক। তবেই দেশ থেকে ঘুষ-দূর্ণীতির মত অনিয়ম দুর করা সম্ভব। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host