বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ইমরান হোসেন ইমুঃপটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ওয়াডেল নামকস্থানে তেতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজের ৪৮ ঘন্টার পর জুয়েল বয়াতি নামক জেলের মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।
কালাইয়া নৌ পুলিশের এস আই মোহাম্মদ সোহাগ ফকির জানান,লাশটি প্রথমে স্থানীয় জেলেরা দেখে কালাইয়া নৌ পুলিশ ফাড়িতে জানালে ফাড়ির অফিসার ইনচার্জ এস আই মোহাম্মদ সোহাগ ফকির ও তার ফোর্স এবং বাউফল থানা পুলিশের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করা হয়।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ঢাকা – কালাইয়া রুটের যাত্রীবাহী ডবল ডেকার বন্ধন-৫ নামের লঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে বাউফলের কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিল। এবং ওই লঞ্চটি শুক্রবার ভোর রাত ৪টার দিকে কেশবপুর ইউনিয়নের মুন্সীর ঘাটের কাছে আসা মাত্র একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয়। মুহুর্তেই ট্রলারটি নদীতে ডুবে যায়। এসময় ওই ট্রলারে জেলে জুয়েল বয়াতী, দশম শ্রেণীর ছাত্র নাজমুল বয়াতি ও নাহিদ বয়াতি ছিলেন। লঞ্চের ধাক্কায় নাজমুল ও নাহিদ গুরুত্বর আহত হয়। তারা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শুক্রবার দুপুর পর্যন্ত জুয়েল বয়াতীর কোন খোঁজ পাওয়া যায়নি। আহত ২ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নিখোঁজ জুয়েল বয়াতীর বাবা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host