রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ডিইউজে’র সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডিইউজে’র সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ: মুকসুদপুরে বন্যাকবলিত এলাকায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কিছু জেলার চরাঞ্চল ও নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যার এ ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি মুকসুদপুর উপজেলাও। অসহায় পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার বন্যার্ত ক্ষতিগ্রস্ত ও করোনাকালিন সময়ে দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি চলমান করোনা কালীন সময়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স, হ্যান্ড গ্লাভস, পিপিইসহ সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host