শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

টেলরকে ৬৩ রানে থামালেন তাসকিন

উইলিয়ামসনের পর ফিফটি তুলে নিয়েছেন রস টেলরও। ওয়ানডেতে টেলরের এটি ৩৭তম হাফ সেঞ্চুরি। ৮২ বলে ৬টি চারের মারে করেছেন ৬৩ রান। তাসকিনের বল স্কুপ করতে গিয়ে ফাইন লেগে মোস্তাফিজের হাতে ধরা পড়েন টেলর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০ ওভার ৪ উইকেট হারিয়ে ২০৩ রান। ২৯ রান নিয়ে ব্যাট করছেন নেইল ব্রুম। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন জিমি নিশাম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনাই পায় নিউজিল্যান্ড। কিউইদের ওপেনিং জুটি বেশ জমে উঠেছিল। লুক রনকি ও মার্টিন গাপটিলের মধ্যকার এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে লুক রনকিকে সাজঘরে ফেরালেন বাংলাদেশি এই পেসার। তাসকিনের বল মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন রনকি। ১৮ বলে দুটি চারে ১৬ রান করেছেন তিনি।

দেখেশুনেই ব্যাট করছিলেন মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতে লুক রনকিকে নিয়ে তোলেন ৪৬ রান। রুবেল হোসেনের কাছে ধরাশায়ী হয়ে সাজঘরে ফেরেন তিনি। গুড লেন্থের বলে ব্যাট চালাতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কিউই ওপেনার। বিদায়ের আগে ৩৫ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেছেন গাপটিল।

তিনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে টানেন কেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে রস টেলরকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন কিউই অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ফিফটিও পেয়ে যান। ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা উইলিয়ামসন সাজঘরে ফেরেন রান আউটে কাটা পড়ে। রস টেলরের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এ পরিণতির শিকার হন ৫৭ রান করা উইলিয়ামসন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341