সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জোটের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে টুঙ্গিপাড়াস্থ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে মুজিববর্ষ লোকজ মেলা ২০২২ এর সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে গান পরিবেশন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আলভী সরকার।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাথ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, অর্থ বিষয়ক সম্পাদক আলভি সরকার, ত্রান সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি আয়াত নুর রনি, গোপালগঞ্জ জেলা সভাপতি গোলাম কাদের, পিরোজপুর জেলা সভাপতি সঞ্জীব কুমার রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি আরবি আহমেদ ইভা সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ঢাকা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host