বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

টিউলিপ, রূপা হক ও রুশনারা আলীকে সেতুমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন বাঙালি নারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক এবং রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় বিশ্বের কাছে সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে এক নবতর অনুপ্রেরণার সৃষ্টি করবে।

তিনি বলেন, বিশ্ব নেতৃত্বে শান্তির অগ্রদূত শেখ হাসিনার অব্যাহত সাফল্যের ধারাবাহিকতা এবং যুক্তরাজ্যের গণতন্ত্রে তিন বাঙালি কন্যার ঐতিহাসিক বিজয় বাঙালির বিশ্বজয়ের অভিযাত্রায় অনন্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তিন বাঙালি নারীর ঐতিহাসিক এ বিজয় বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত এবং শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতি প্রতিষ্ঠায় নারীর স্বতস্ফূর্ত অংশগ্রহণকে ত্বরান্বিত করবে।

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন, ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে তিন বাঙালি কন্যাকে পুনরায় নির্বাচিত করায় এসব আসনের সকল ভোটার এবং যুক্তরাজ্যে বসবাসরত সকল বাঙালিকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host