শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. তানভীর হোসেন ভূঁইয়া, এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) এবং মো. আব্দুর রহমান (২৯)।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রত্যেকের কাছ থেকে ২০০ পিস করে ইয়াবা জব্দ করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।