বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে ওয়ালটন শোরুমের সামনে পাকা সড়কের ওপর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাহিন মিয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষ কান্দা এলাকার নুর ইসলামের ছেলে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা (নং-১৫, তারিখ: ৫ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।