বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢা–চুনকুটিয়া হাবিব নগরে রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী বুদ্ধিপ্রতিবন্ধী এতিম নজির আহমদের সম্পত্তি রক্ষায় মিথ্যা মামলার বিরুদ্ধে সরজমিন তদন্ত ও সাক্ষ্যগ্রহণের আহ্বান ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান। দক্ষিণ কেরানীগঞ্জে ৩ জন জাল টাকার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট রাস্তায় ময়লা ফেলায় ব্যক্তিকে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কারের নির্দেশ ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি নিবন্ধনের দাবিতে মানববন্ধন। ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী।

মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব কর্মদক্ষতার ও জনবান্ধন পুলিশিং এর স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা ডিবি দক্ষিণ গোয়েন্দা শাখা সাব ইন্সপেক্টর এনামুল হক।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় ঢাকা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁকে জেলার গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর
হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, ক্লুলেস মামলার তদন্তে সাফল্য এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে
এনামুল হক এ সম্মাননা অর্জন করেন।
এ সম্মাননা অর্জনে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের পুলিশ সদস্য, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host