শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।

কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

রবিবার সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী আতাসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শরীফুল ইসলাম কালাম নামে এক ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শরীফুল ইসলাম কালাম জানান, কালিন্দী আতাসুর কাজীরগাঁও মৌজায় তার ক্রয়কৃত ব্যক্তিগত জায়গায় বাউন্ডারি নির্মাণের জন্য কামরুল ইসলাম (৩৫) ও তার ম্যানেজার শাহীন (৫০) ইট-বালু সরবরাহ করতেন। তবে ইট-বালু সরবরাহে অনিয়মের অভিযোগে তিনি তাদের কাছ থেকে মালামাল নেওয়া বন্ধ করে অন্য একজনের কাছ থেকে ইট-বালু নেওয়া শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামরুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি আহত হয়েছেন দাবি করে জানান, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত  ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

তবে অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন কামরুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত তিনি কয়েকটি স্থাপনায় ইট-বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী সরবরাহ করেছেন। তার দাবি, এখনো তিনি প্রায় ৮-১০ লাখ টাকা পাবেন। হিসাব-নিকাশ শেষ না করে কি ভাবে অন্যের কাছ থেকে কি ভাবে মালামাল প্রদান করে প্রশ্ন রাখেন তিনি?  তিনি বলেন  কথা কাটাকাটির একপর্যায়ে তার ম্যানেজারের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। আমি পরে শুনেছি।

কামরুল ইসলাম বলেন, তার সরবরাহ করা মালামালের মান নিয়ে কোনো অভিযোগ থাকলে তাকে জানালে তিনি বিষয়টি সমাধান করতেন। তার অভিযোগ, শরীফুল ইসলাম কালাম তার ম্যানেজারকে মারধর করেছেন এবং পরে উল্টো সে ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, “বিষয়টি সত্য না মিথ্যা, পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেবে, আমরা তা মেনে নেব।”

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ইট-বালু কেনাবেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক পক্ষ অভিযোগ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host