বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঝালকাঠির নলছিটিতে জমি-জমা বিরোধের জেরে কৃষকের উপর হামলা

ঝালকাঠির নলছিটিতে জমি-জমা বিরোধের জেরে কৃষকের উপর হামলা
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলারআহতদের স্বজনরা থানায় জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ বেলায়েত হোসেন হাওলাদার (৫৫) নামের এক অসহায় কৃষক সহ তার ভাতিজা মামুন হাওলাদার (১৬) আহত হওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার (১৭ জুলাই ) বিকাল সাড়ে ৪ টায় চড় ইসলামপুর (গজালিয়া) নামক স্থানে এ ধরনের সন্ত্রাসী মূলক হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নলছিটি থানাধীন ৪ নং রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আমজেদ আলি হাওলাদারের ছেলে মোঃ বেলায়েত হোসেন হাওলাদার ও তার ভাতিজা মামুন হাওলাদার আহত হন।
এ বিষয় আহত বেলায়েত জানান, দীর্ঘদিন যাবৎ আমরা জমি ভোগদখল সহ চাষাবাদ করে আসছিলাম। এ জমি পূর্ব পুরুষ থেকে শান্তি পূর্ণ ভাবে ভোগদখল করছিলাম। কিন্তূ কিছু দিন ধরে আমাদের ভোগ দখলকৃত চড়ের জমি একই এলাকার মৃত নাজেম আলি হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার জোর পূর্বক ভাবে দখল নেয়ার চেষ্টা চালিয়ে আসছিলো। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ বিরাজমান ছিলো। ঘটনার দিন বেলায়েত জমির দিকে যাওয়ার সময় ফরিদের নেতৃত্বে মাসুম, খলিল, ফারুক, রাজু, রিয়াজ, নয়ন, আবুল কালাম সহ অজ্ঞাত ১০/১৫ জন লোক দেশীও অস্ত্র রামদা, ছুরি, চাপাতি, লাঠি নিয়ে আমাদের উপরে হামলা চালায়। হামলায় ছুরির আঘাতে আমার মাথায় মারাত্মক ভাবে আঘাত লেগে মাটিতে পড়ে য়াই। পরে শুনতে পারি যে, আমাকে বাচাতে আমার ভাতিজা ছুটে আসলে তাকেও মেরে রক্তাক্ত করে তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
আহতদের স্বজনরা জানান, চাচা-ভাতিজার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশালে নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখন থানায় অভিযোগ দেয়া না হলেও আহতরা একটু সুস্থ হলে মেডিকেলের কাগজপত্র নিয়ে মামলা করার কথাও বলেন তারা।
এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host