বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

ঝালকাঠিতে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

ঝালকাঠিতে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি জেলার রাজাপুরে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রাম এ ঘটনা ঘটে।

এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে হাসান (২১) ও উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে নাদিরা (১৪) গত বছর ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মারধরের একপর্যায়ে দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেন হাসান। এ সময় নাদিরার চিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার করে একই সাথে নির্যাতনকারী পাষন্ড স্বামী হাসানকে আটক করে।

৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম নাদিরা আক্তারকে উদ্ধার এবং স্বামী আবু সাইদ হাসানকে আটক করে। এ সময় প্রায় ৫০ গ্রাম কাটা চুল উদ্ধার করা হয়।
আটক আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা চাঁন মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা করছেন। শনিবার হাসানকে আদালতে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host