শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

জাবি’র নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর পরিবারকে শুক্রবার ক্ষতিপূূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী বুধবার তাদের কাছে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর করা হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন। নিহত রানার বাবাকে ২ লাখ টাকা প্রদান ও রানার স্ত্রীকে ৩ লাখ টাকা এবং তার বোনকে চাকরি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আরাফাতের পরিবারকেও পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার উপাচার্যের কার্যালয়ে নিহত দুই পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষ এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য আবুল হোসেন, ট্রেজারার আবুল খায়ের প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় রানা ও আরাফাত নিহত হওয়ার পর থেকে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host